ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

ads

ঢাকার বেশকিছু এলাকায় আগামীকাল মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস জানিয়েছে, গ্যাস পাইপলাইনের সংস্কার কাজের জন্য এদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


সোমবার (১ ফেব্রুয়ারি) সংস্থাটি জানিয়েছে, ওইদিন রাজধানীর জিয়া সরণি, জুরাইন মেডিক্যাল রোড, জুরাইন মাদরাসা রোড, এ কে স্কুল রোড, মীরহাজীরবাগ ও এর আশপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনে মুরাদপুর পোকার বাজার রোড সংলগ্ন মুরাদপুর হাইস্কুল ও জুরাইন এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইনের পুনর্বাসন ও সংশ্লিষ্ট সার্ভিস লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page